আমাদের সম্পর্কে — রেডিয়্যান্স পাবলিশার্স
মননশীল গ্রন্থ প্রকাশনায় প্রতিশ্রুতিবদ্ধ (স্থাপিত ২০০০)
রেডিয়্যান্স পাবলিশার্স ও বুক সেলার্স এবং সহযোগী সংস্থা রেনেসাঁস পাবলিশার্স প্রাঃ লিঃ গত দুই দশকেরও বেশি সময় ধরে কলকাতার কলেজ স্ট্রিট বইপাড়া ও বিধান সরণির সাংস্কৃতিক পরিমণ্ডলে মননশীল ও গবেষণাধর্মী সাহিত্য সেবায় নিয়োজিত।
আমরা বিশ্বাস করি গ্রন্থ কেবল পাঠের উপাদান নয়, সমাজ রূপান্তরের ও চিন্তার আলোকবর্তিকা। বাংলার নবজাগরণ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপ্লবী শ্রীঅরবিন্দ, এম. এন. রায়, শিবনারায়ণ রায়, ডিরোজিও, রামমোহন ও বিদ্যাসাগরের দর্শন থেকে শুরু করে সমকালীন বিজ্ঞান, পুষ্টি ও মৌলিক সাহিত্য নিয়ে আমাদের গ্রন্থ সম্ভার গঠিত।
আমাদের দুটি প্রধান কেন্দ্র
- ১. প্রধান কার্যালয়: ২০৬, বিধান সরণি, কলকাতা - ৭০০ ০০৬
- ২. রেনেসাঁস পাবলিশার্স প্রাঃ লিঃ: ১৫, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, ঐতিহাসিক কফি হাউস, ৩য় তলা, কলকাতা - ৭০০ ০৭৩
পাঠক ও গবেষকদের সুবিধার্থে আমরা সরাসরি স্পীড পোস্ট মারফৎ সারা ভারতে বই সরবরাহ করি এবং নতুন লেখকদের স্বল্প ব্যয়ে সরকারি ISBN সহ আন্তর্জাতিক মানের বই প্রকাশে সার্বিক সহায়তা প্রদান করি।